Skip to main content

অঙ্কে কাঁচা - রিয়াদ আলম তামিম

কে বলে অঙ্কে আমি কাঁচা,

অঙ্কে আমি হিরো।

বরাবরই পেয়ে থাকি বড় বড় জিরো।

বীজগনিতে অতি পাকা,

শুধু সূত্রে ভুল।

পাটিগণিত করতে বসলে,

উঠে আমার চুল।

ত্রিকোণ্মিতি অতি সহজ,

পরিমিতি আঁকতে হয় দেরি।

সম্পাদ্য যেমন তেমন,

উপপাদ্যে ঠেলাগাড়ি।

গণিত নিয়ে নেইতো,

আমার কোনো ভয়।

যত লিখিবে,

তত পারিবে,

হবেই,

হবে, জয়!

−−−−−−−−−−−−−−

➤ কম্পিউটার কম্পোজ্ড - মোঃ সাকিবুল হক

➤ ব্যবস্থাপনায় - খাদিজা আক্তার তানহা (লিজা), সাফিয়া আলী ইল্লিন, নাবিল রাইয়ান, রাকিবুল হাসান সিয়াম

 

Comments

Post a Comment